3P কি? IE অফিসার কিভাবে 3P নিয়ে কাজ করে?
**3P কি? IE অফিসার কিভাবে 3P নিয়ে কাজ করে? (উদাহরণ সহ বিস্তারিত)**
### 3P কি?
3P (Pre-Production Process) হলো প্রোডাকশনের আগে প্রস্তুতি গ্রহণ করা। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট বিভাগের সবাইকে নিয়ে মিটিং করা হয় যেখানে পুরো প্রোডাকশন কীভাবে পরিচালিত হবে তা আলোচনা করা হয়। এতে অংশ নেয়া সদস্যরা হলো – **IE অফিসার**, **Technician**, **Line-chief**, **QC Controller**, **Mechanic**, এবং *Electrician*। প্রতিটি সদস্যকে তাদের দায়িত্ব সম্পর্কে আবারও অবহিত করা হয় এবং কাজের প্ল্যানিং শুরু হয়।
# উদাহরণ:
একটি গার্মেন্টসে একটি নতুন স্টাইলের শার্ট তৈরির কাজ শুরু হবে। 3P মিটিং এ আলোচনা হয়, কোন লাইনে এই স্টাইল চালানো হবে, কোন মেশিন এবং অপারেটর এই কাজ করবে, এবং কোয়ালিটি কেমন হবে। যেমন, যদি শার্টের নির্দিষ্ট পকেটের সেলাই বেশি জটিল হয় তবে এটি একটি ক্রিটিক্যাল প্রসেস হিসেবে চিহ্নিত করা হবে এবং এর জন্য অভিজ্ঞ অপারেটর এবং সঠিক মেশিন সেটআপ করা হবে।
### 3P এর প্রধান ধাপগুলো:
# 1. Critical Process Analysis:
এই ধাপে আইই অফিসারকে নিশ্চিত করতে হয়, কোন প্রসেসগুলো **ক্রিটিক্যাল** এবং সেগুলোর জন্য কী বিশেষ প্রস্তুতি নিতে হবে। যেসব মেশিন বা অপারেটর এখানে কাজ করবে তাদের নিয়ে আলোচনা করা হয়। যদি কোনো প্রসেসে বিশেষ ধরনের নিডল, মেশিন বা গাইড ব্যবহার করতে হয়, সেটা আগেই সিদ্ধান্ত নেয়া হয়। কোয়ালিটির কোনো সমস্যা হতে পারে কিনা, সেটিও আলোচনা করা হয়।
#### 2. Risk Analysis:
রিক্স এনালাইসিস মূলত স্যাম্পলিং এর সময় চিহ্নিত করা হয়। এই ধাপে, সম্ভাব্য ঝুঁকিগুলো শনাক্ত করা হয়, বিশেষ করে **কোয়ালিটি** এবং **মেশিনের সমস্যার** বিষয়গুলোতে। বড় প্রোডাকশনে এসে রিস্কের বিষয়গুলো শুধুমাত্র ফলোআপ এবং এপ্লাই করা হয়। এটি কোয়ালিটির ঝুঁকি কমাতে সাহায্য করে।
# 3. Quality Requirement:
প্রতিটি বায়ারের নির্দিষ্ট কিছু **কোয়ালিটি রিকোয়্যারমেন্ট** থাকে। IE অফিসারের কাজ হলো সেই রিকোয়্যারমেন্টগুলো মেনে প্রোডাকশন পরিকল্পনা করা। কোন প্রসেসের জন্য কত সংখ্যক স্টিচ (SPI) হবে, কোন কাউন্টের সুতা ব্যবহার করতে হবে, কোন প্রসেসে মাপের সমস্যা হতে পারে বা কোয়ালিটির ইস্যু আছে কিনা তা আগেই পরীক্ষা করা হয়।
# 4. Method and Materials:
কোন পদ্ধতিতে কাজ করলে **প্রোডাকটিভিটি** বাড়বে তা আগেই নির্ধারণ করা হয়। IE অফিসার কাজের ধরণ এবং প্রয়োজনীয় ম্যাটেরিয়াল সম্পর্কে বিস্তারিতভাবে গবেষণা করেন এবং সর্বোত্তম পদ্ধতি বেছে নেন। পার্ট বাই পার্ট ভাগ করে কাজগুলো করা হয় এবং সমস্ত প্রয়োজনীয় মেটেরিয়াল আগে থেকেই প্রস্তুত রাখা হয়।
# উদাহরণ:
যদি প্রোডাকশনের জন্য ব্যবহার করা ফেব্রিক **ওয়াশড** হয়, তাহলে আইই অফিসার আগেই সিদ্ধান্ত নেন কোন প্রসেস আগে এবং পরে করা হবে। উদাহরণস্বরূপ, ওয়াশ করা ট্রাউজারের ক্ষেত্রে, জয়েন্টগুলো আগে করা দরকার না ওয়াশের পরে সেটা আগেই ঠিক করা হয়। এই বিষয়গুলো আগে পরিকল্পনা না করলে প্রোডাকশনের মধ্যে জটিলতা দেখা দেয়।
# 5. Machine/Guide/Folder:
আইই অফিসার নিশ্চিত করেন, কোন মেশিন, গাইড, নিডল বা ফোল্ডার ব্যবহার করা হবে। কতগুলো মেশিন প্রয়োজন হবে, যদি কোনো মেশিন স্টকে না থাকে তাহলে সেটি ভাড়া করা হবে কিনা তা আগেই ঠিক করা হয়। মেশিনগুলোর আগে থেকেই সেটআপ করা হয় যাতে প্রোডাকশনের সময় কোনো বিলম্ব না হয়।
Comments
Post a Comment